বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

কমলগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

রিপোটার : / ৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য মন্দির কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন কমলগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রণিত রঞ্জন দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রস্তুষ ধর এবং প্রচার সম্পাদক বিজিত চন্দ্র পাল।

এছাড়া কমলগঞ্জ থানা এলাকার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতায় এবারের শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর