বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

মৌলভীবাজারে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

রিপোটার : / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

আইনশৃঙ্খলা রক্ষা, পেশাগত দায়িত্ব পালন ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে অবদানের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও গুজব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু সভা সঞ্চালনা করেন।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, অভ্যন্তরীণ সমস্যা সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল এবং যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোনো অপতৎপরতা ও গুজব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

সভা শেষে সেপ্টেম্বর মাসের কার্যক্রম মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক সরকার আবদুল্লাহ আল মামুন। শ্রেষ্ঠ এসআই সদর মডেল থানার ওবায়দুল্লাহ, শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট কমলেশ বিশ্বাস এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার এএসআই আবু তালেব।

এ ছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন জুড়ী থানার এসআই মো. শামীম উদ্দিন, শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রয়েল দেবনাথ এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আহলাদ ইবনে জামিল।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর