বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

মৌলভীবাজারে ২১০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

রিপোটার : / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ মিজান মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মিজান মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের মুবাশ্বির মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি প্রায় পাঁচ বছর ধরে কেশবচর গ্রামে বসতবাড়ি নির্মাণ করে বসবাসের পাশাপাশি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজান মিয়াকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর