বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

কমলগঞ্জে ১৫৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ৯২৬ আনসার-ভিডিপি সদস্য

রিপোটার : / ৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এবারের দুর্গাপূজায় উপজেলার ১৫৪টি ব্যক্তিগত ও সার্বজনীন পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৯২৬ জন আনসার ও ভিডিপি সদস্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তন হলে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাহাদাৎ মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শাহ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুবীর বিক্রম দে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সন্দ্বীপ তালুকদার বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি সাম্প্রদায়িক সম্প্রীতিরও উৎসব। পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।

সভাপতির বক্তব্যে আবু সাহাদাৎ মোহাম্মদ এনামুল হক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিজ নিজ পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কমান্ডারসহ পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর