শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারে অনুদান পেল ৬ যুব সংগঠন

রিপোটার : / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলার ছয়টি যুব সংগঠনকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে প্রতীকী চেক বিতরণ করেন।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টায় ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করেন। একই অনুষ্ঠানে দেশের নির্বাচিত ৪৩২টি যুব সংগঠনের মধ্যে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা অনুদান বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও এ কার্যক্রম পরিচালিত হয়।

মৌলভীবাজারে অনুদানপ্রাপ্ত ছয়টি সংগঠন হলো কমলগঞ্জ চা-জনগোষ্ঠী ফোরাম, রাজনগরের সোনাটিকি যুব সংঘ, কুলাউড়ার শ্রীপুর বাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠন, জুড়ীর অর্পণ যুব মহিলা কল্যাণ সংস্থা, বড়লেখার বাহারপুর কৃষক যুব কল্যাণ সমিতি এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এমএসইডিএ)।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আশিক মহিউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কল্লোল করিম মইন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক ফরহাত নূর, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকস ইকবাল, বিএনপি নেতা ফখরুল ইসলাম ও কম্পিউটার প্রশিক্ষক হাসান উজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং যুব সংগঠনের প্রতিনিধিরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর