মৌলভীবাজারের বড়লেখায় চুরির মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে শনাক্ত ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বুধবার (২১ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।