বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোটার : / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মুহিবুর রহমান মুকুল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের শুভ সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

শিশুদের জন্য ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। এতে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুফতি শামসুল ইসলাম লিয়াকত, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, হাজী আব্দুল মালিক হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম মতলিব, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু খান, উত্তর শ্রীরামপুরের হযরত ওমর (রা.) জামে মসজিদের উপদেষ্টা আব্দুল আজিজ, ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম কুতুব, উত্তর শ্রীরামপুরের সুমন আহমদ এবং ব্যবসায়ী জয়নাল মিয়া ও ইসমাইল হোসেন ফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিষ্ঠাতারা আশা প্রকাশ করেন, ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি শিশুদের নৈতিকতা, জ্ঞান ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর