রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে হামলা, মুসল্লি নিহত বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বিএনপিকে ভোট দিতে চান ৭০ শতাংশ মানুষ

অনলাইন ডেস্ক / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে এক জরিপ প্রতিবেদনে ওঠে এসেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত ১৯ শতাংশ।

বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জনমত জরিপ চালায়। আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে।

শামীম হায়দার জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ বলেছেন, তাঁরা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চান। আর অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫ শতাংশ মানুষ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ মানুষ।

জরিপে উত্তরদাতাদের সামনে মূলত চারটি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে, এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত ছিল। ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে আর জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭ শতাংশ মানুষ। আর ১ শতাংশের বেশি মানুষ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে।

আগামী নির্বাচনে কে জিতবে, জরিপে এমন প্রশ্নের উত্তরে বিএনপি জিতবে বলে মনে করেন ৭৪ শতাংশ মানুষ। ১৮ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতবে। আর এনসিপি জিতবে বলে মনে করেন ১ দশমিক ৭ শতাংশ মানুষ। ১ শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন।

গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল, জরিপে এমন প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের বেশি মানুষ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর