রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

শোবিজ ছাড়ার ঘোষণা নওবা তাহিয়া হোসাইনের

রিপোটার : / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া হোসাইন
ঢাকা: তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজ অঙ্গন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার ৪ ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে নওবা তাহিয়া লেখেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর তিনি এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছেন। এই যাত্রা তাঁর জীবনে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল উল্লেখ করে তিনি বলেন, এই অভিজ্ঞতার জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।
তিনি জানান, বর্তমানে তিনি দ্বীন, আত্মউন্নয়ন ও পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন। যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়, তাদের সঙ্গেই তিনি মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন। জীবনের এই অধ্যায়টিকে তিনি নিজের জন্য সবচেয়ে সঠিক সময় বলে মনে করছেন।
নওবা তাহিয়া আরও বলেন, ভবিষ্যতে তাঁর আর কোনো নতুন কাজ আসবে না। নাটক, টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্মে তিনি আর যুক্ত থাকবেন না। তবে আগে করা কিছু কাজ সামনে প্রকাশ পেতে পারে, সেগুলোর সঙ্গে তিনি আর সম্পৃক্ত থাকবেন না।
সবশেষে তিনি দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তা তিনি হৃদয়ের গভীর থেকে স্মরণ রাখবেন।
উল্লেখ্য, নওবা তাহিয়া হোসাইন ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনের শিশুতোষ অনুষ্ঠান কাননে কুসুম কলিতে উপস্থাপক হিসেবে যুক্ত ছিলেন এবং আবৃত্তি করতেন। পরবর্তীতে একই অনুষ্ঠানে প্রাপ্তবয়স্ক উপস্থাপক হিসেবেও কাজ করেন তিনি। শৈল্পিক উপস্থাপনার ধারাবাহিকতায় বিটিভির সাপ্তাহিক নাটক ফেরার গল্পে বর্ষা চরিত্রে অভিনয় করেন তিনি। কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত ও সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন নওবা তাহিয়া। এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর