শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ফ্ল্যাশ ফিকশনে চমক

রিপোটার : / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ক্যারিয়ারে অনেক নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করে সবার নজর কেড়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রতিটি কাজে নিজেকে উপস্থাপন করেছেন ভিন্নভাবে। তারই ধারাবাহিকতায় চমক এবার হাজির হলেন ফ্ল্যাশ ফিকশনে। ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘টিফিন বক্স’। রাকায়েত রাব্বির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় এই বিশেষ ফ্ল্যাশ ফিকশনে একজন প্রাণোচ্ছল নারীর চরিত্রে অভিনয় করেছেন চমক। যিনি স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন।

কারও সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়াতে চান না। চমকের বিপরীতে রয়েছেন দস্তিদার। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শারমিন সুলতানা শর্মী ও টুনটুনি সোবহান। গল্পের প্রয়োজনে অভিনেতা প্রান্তর দস্তিদারকে একজন দক্ষ রন্ধনশিল্পী হিসেবে দেখা যাবে, যিনি মানুষকে খাইয়ে আনন্দ পান। অন্যদিকে স্বাধীনচেতা ও বাঁধনহীন থাকতে পছন্দ করেন ‘মিতু’ চরিত্রের চমক।

এ প্রসঙ্গে চমক বলেন, গল্পটি আমার কাছে খুব ভালো লেগেছে। বাঙালি সংস্কৃতিতে ‘খাওয়ানো’ বা ‘খাবার ভাগ করে নেওয়া’ ভালোবাসার অন্যতম এক আদিম ও বিশুদ্ধ প্রকাশ। এই খাবারকে অনুষঙ্গ করেই রাকায়েত রাব্বি ফ্ল্যাশ ফিকশনটি নির্মাণ করেছেন। এতে মিতু চরিত্রে দেখা যাবে আমাকে। যিনি অনেক আনন্দে বাঁচতে চায়, তবে একসময় তাকেও বলতে হয়- সৃষ্টিকর্তা এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন, যাদের প্রেমে না পড়ে থাকা যায় না।

পরিচালক রাকায়েত রাব্বি বলেন, আমাদের সমাজে ‘খেয়েছো?’ শব্দটির ভেতরেই লুকিয়ে থাকে গভীর যত্ন ও ভালোবাসা। শহরের কোলাহলে যখন মানুষ একা হয়ে পড়ে, তখন খাবার ও ভালোবাসাই পারে মানুষের ভারসাম্য ফিরিয়ে আনতে। এটি মূলত সময় ও অস্তিত্বের এক লড়াই।

৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে চরকির পর্দায় দর্শক দেখতে পাবেন ‘টিফিন বক্স’। এর আগে চরকিতে ‘খুব কাছেরই কেউ’, ‘অন্ধ বালক’, ‘গ্যাঁড়াকল’সহ মোট ৫টি ফ্ল্যাশ ফিকশন মুক্তি পেয়েছে। রুকাইয়া জাহান চমক এখন নাটক থেকে কিছুটা দূরে। মন দিয়েছেন কনটেন্ট ক্রিয়েশন ও ভ্লগিংয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে নিজের ব্যক্তিগত জীবন ও পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর