শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

অভিযোগে তলব, মুচলেকায় মুক্তি,কনটেন্ট বিতর্কে বহিষ্কৃত ছাত্রদল নেতা

ডেস্ক রিপোর্ট / ৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সমালোচনার মুখে সাংগঠনিক পদ হারানো, ভবিষ্যতে ‘আপত্তিকর কনটেন্ট’ থেকে বিরত থাকার অঙ্গীকার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিতর্কিত কনটেন্টের অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে থানায় তলব করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে তিনি কসবা থানায় হাজির হয়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা দেন।

পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে থানায় ডাকা হয়। এ সময় তিনি ভবিষ্যতে কোনো ধরনের আপত্তিকর বা বিতর্কিত কনটেন্ট প্রচার করবেন না বলে অঙ্গীকার করেন।

এর আগে, ৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে তাকে কসবা সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত তথ্য গোপন এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একটি চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে আসছিল, যা স্থানীয়ভাবে সমালোচনার জন্ম দেয় এবং জনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ তৈরি করে।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, “অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের ডাকা হয়। তারা ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার করেছেন। পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর