বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে একাধিক উন্নয়ন কার্যক্রমে অংশ নিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী

রিপোটার : / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল-কমলগঞ্জ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী ১৮ এপ্রিল শনিবার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেন।

দিনের কর্মসূচির শুরুতে সকাল ৯টায় আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে রানী বাজার-আলীনগর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সকাল ১০টায় হোমেরজান সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য।

এছাড়া সকাল ১১টায় শমসেরনগর বাজারে একটি শেডঘরের উদ্বোধন করেন তিনি। এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উন্নয়ন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালসহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব সড়কের উন্নয়নের দাবি ছিল। নতুন করে কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর