শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় আওয়ামী লীগ নেতা রিপন বকসকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার নজিরাবাদ ইউনিয়নের কমলাকলস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার ফিরুজ বকসের ছেলে।

মৌলভীবাজার মডেল থানায় দায়ের হওয়া মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলাটি গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে দায়ের করা হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন বকসের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধ ও হামলার অভিযোগ নিয়ে একাধিক আলোচনা রয়েছে। এছাড়াও তিনি পূর্বের একটি হত্যা মামলারও আসামি বলে জানা গেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর