শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জননী আমার, ভালোবাসা আমার জুড়ীতে বজ্রপাতে ১৩ গরু ও ১ মহিষের মৃত্যু কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ির ১৬ বছরে পদার্পণ উদযাপন কমলগঞ্জে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৭দিন আগে মায়ের মৃত্যু, টের পাননি একই ফ্ল্যাটে থাকা মেয়ে; মরদেহ উদ্ধার রাস্তায় শুকাতে দেওয়া খড়ে মোটরসাইকেল পিছলে দুলাভাই-শ্যালক নিহত শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত বর্ষার সুরে হামহাম: পাহাড়, বন আর জলধারার এক মুগ্ধতার নাম বিস্ফোরক আইনের মামলায় শ্রীমঙ্গলে যুবলীগ নেতা আটক ​কমলগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৫নং কমলগঞ্জ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি জগৎজ্যোতি, সম্পাদক রাজু

মণিপুরী যুব কল্যাণ সমিতির শ্রেষ্ঠ সভাপতির সম্মাননা পেলেন সমিরণ সিংহ

বিশেষ প্রতিনিধিঃ / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬

সামাজিক উন্নয়ন, যুব নেতৃত্বের বিকাশ, ক্রীড়া চর্চার প্রসার,দক্ষ সংগঠক এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মণিপুরী যুব কল্যাণ সমিতির “শ্রেষ্ঠ সভাপতি সম্মাননা ” অর্জন করেছেন বিশিষ্ট সংগঠক ও ব্যাংক কর্মকর্তা সমীরণ কুমার সিংহ। ২৯ মে মণিপুরী ললিতকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভায় এ সম্মাননা তুলে দেয়া হয়। তাঁর এ সম্মাননা অর্জনে মণিপুরী সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা আনন্দিত ও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।


দীর্ঘদিন ধরে সমিরণ কুমার সিংহ সামাজিক, সাংস্কৃতিক,ক্রীড়া ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে,যুব কল্যাণ সমিতির কার্যক্রমের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সামাজিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
পেশাগত জীবনে তিনি একজন দায়িত্বশীল রূপলী ব্যাংকের কর্মকর্তা হিসেবে সততা ও দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। কর্মক্ষেত্রের ব্যস্ততার মধ্যেও ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে সাধারণ মানুষের কাছে একজন মানবিক ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


ক্রীড়াপ্রেমী সংগঠক হিসেবে সমীরণ কুমার সিংহের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন টুর্নামেন্ট, প্রশিক্ষণ কার্যক্রম এবং মণিপুরী আন্ত: যুব ক্রীড়া প্রতিযোগিতা সফল সম্পন্ন,ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর বিশ্বাস, একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সমাজের মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, সংকটকালীন পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রমে তাঁর অংশগ্রহণ প্রশংসিত হয়েছে। সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তিনি কাজ করে যাচ্ছেন।
মণিপুরী যুব কল্যাণ সমিতির নেতৃবৃন্দ জানান, যুবসমাজের কল্যাণে দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ নেতৃত্ব, সংগঠনকে গতিশীল করা এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।


সমীরণ সিংহ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার সঙ্গে কাজ করা সকল সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও সমাজের কল্যাণে এবং তরুণ প্রজন্মের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।” তাঁর এ সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকার বিশিষ্টজনেরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, সমিরণ সিংহ ভবিষ্যতেও তাঁর নেতৃত্ব, সততা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর