শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জননী আমার, ভালোবাসা আমার জুড়ীতে বজ্রপাতে ১৩ গরু ও ১ মহিষের মৃত্যু কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ির ১৬ বছরে পদার্পণ উদযাপন কমলগঞ্জে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৭দিন আগে মায়ের মৃত্যু, টের পাননি একই ফ্ল্যাটে থাকা মেয়ে; মরদেহ উদ্ধার রাস্তায় শুকাতে দেওয়া খড়ে মোটরসাইকেল পিছলে দুলাভাই-শ্যালক নিহত শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত বর্ষার সুরে হামহাম: পাহাড়, বন আর জলধারার এক মুগ্ধতার নাম বিস্ফোরক আইনের মামলায় শ্রীমঙ্গলে যুবলীগ নেতা আটক ​কমলগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৫নং কমলগঞ্জ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি জগৎজ্যোতি, সম্পাদক রাজু

কমলগঞ্জে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামে রমজান আলী (৪২) নামে এক প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর অসুস্থ হয়ে দেশে ফেরেন রমজান আলী। দেশে ফেরার পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে স্ত্রীর বিরোধ চলছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। ঘটনার আগের দিন তার স্ত্রীর স্বজনরা এসে তাকে বাবার বাড়িতে নিয়ে যান।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ভোরে বাড়ির একটি কক্ষে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় রমজান আলীকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুমিন বলেন, রমজান আলী দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং অসুস্থ অবস্থায় দেশে ফেরেন। পারিবারিক ও দাম্পত্য কিছু সমস্যা ছিল বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি নয় পুলিশ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর