বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে ৪২০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান

রিপোটার : / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধিঃ​মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ ১০ জুন, ২০২৬ তারিখ সকালে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় ৪২০ জন কৃষকের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
​৫নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল ১৫ কেজি চাল এবং ৩,০০০ টাকা নগদ অর্থ। ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কষ্ট লাঘবের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।
​৫নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জনাব রাজু দত্ত।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো: সিরাজ মিয়া, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আমেদ্দুজ্জান আলম, কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মো: আব্দুল মতিন, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপি নেতা নাছিম মিয়া এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: শহীদুর রহমান।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার কৃষকদের উন্নয়নে সর্বদা সচেষ্ট এবং এই সহায়তা প্রদান তারই একটি ধারাবাহিক প্রক্রিয়া। বক্তারা কৃষকদের মনোবল অটুট রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর