বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জের পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

রিপোটার : / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শ্রীসূর্য্য শ্রী শ্রী রাধামাধব আশ্রম প্রাঙ্গণে বিপুল সংখ্যক সনাতনী ধর্মাবলম্বী নারী-পুরুষের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, সনাতন সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে পূজা উদযাপন পরিষদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নারায়ণ মল্লিক সাগরকে সভাপতি এবং পিংকু দেবনাথকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি নারায়ণ মল্লিক সাগর ও সাধারণ সম্পাদক পিংকু দেবনাথ তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, সকলকে সঙ্গে নিয়ে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক উন্নয়ন এবং সনাতন সম্প্রদায়ের কল্যাণে কাজ করবেন।

এদিকে পতনঊষার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলনের মাধ্যমে কমলগঞ্জ উপজেলার মোট আটটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ সম্মেলনকে সংগঠনকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর