শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক আটক

রিপোটার : / ৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে প্রস্তুতির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। আটক সোহেল রানা (৩০) উপজেলার মতিগঞ্জ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠানস্থলের পাশে অবস্থান করে তিনি হঠাৎ ওই স্লোগান দিতে শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত লোকজন তাকে মারধর করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বর্তমানে সোহেল রানা থানায় রয়েছেন।

বুধবার শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর