শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা কমলগঞ্জে গাছের পেরেক ও বিজ্ঞাপনী বোর্ড অপসারণ শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস করার লক্ষ্য দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

রিপোটার : / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষ থেকে বিরল ও বিষধর শঙ্খিনী (Banded Krait) সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) কার্যালয়ের একটি কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে পরিচ্ছন্নতা কর্মীর নজরে আসে সাপটি। পরে বিষয়টি স্থানীয় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কালাম মিয়াকে জানানো হলে তিনি শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
সঞ্জিত দেব জানান, উদ্ধার হওয়া সাপটি শঙ্খিনী বা ব্যান্ডেড ক্রেইট প্রজাতির, যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত। সাধারণত এ ধরনের সাপ লোকালয়ে খুব কম দেখা যায়।
উদ্ধারের পর সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বন বিভাগের তত্ত্বাবধানে উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর