বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোটার : / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
Screenshot

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী একটি স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

রবিবার (২১ জুন) সকালে আদমপুরস্থ গুড নেইবারস বাংলাদেশের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক মানুষ সল্পমুল্যের চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সম্পা রানী পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেপী দাশ।

মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক এন্ড্রোক মন্ডলের সভাপতিত্বে এবং একে বাংলা স্কুলের শিক্ষক নীহার কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, আদমপুর সিডিপির চেয়ারম্যান একেএম আব্দুস সালাম, সিনিয়র হেলথ অফিসার বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সিডিপির সদস্য আব্দুল সালামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী পরিচালিত এ ক্যাম্পে মোট ১২০ জন রোগী চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা এ উদ্যোগের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া ক্যাম্প শেষে ২০০ জন উপকারভোগীর মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও হাইজিন পণ্য বিতরণ করা হয়


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর