শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে দিনের আলোয় দেড় লাখ টাকা ছিনতাই

রিপোটার : / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

কমলগঞ্জের আলীনগরে প্রবাসীর মায়ের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর এলাকায় দিনে-দুপুরে একই ইউনিয়নের যোগীবিল গ্রামের প্রবাসী রিপন মিয়া ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মামুন মিয়ার মা রেহেনা বেগমের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ জুন) আনুমানিক দুপুর ১২টার দিকে রেহেনা বেগম শমশেরনগর বাজারের পুবালী ব্যাংক থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করেন। এ ছাড়া তার সঙ্গে বাড়ি থেকে আনা আরও ২০ হাজার টাকা ছিল। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলে আলীনগর-সুনছড়া সড়কের আলীনগর চা বাগানের ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাদের বহনকারী সিএনজির গতিরোধ করে।

এ সময় দুটি মোটরসাইকেলে থাকা তিনজন ছিনতাইকারী রেহেনা বেগমের কাছ থেকে ব্যাংক থেকে উত্তোলন করা ১ লাখ ৩০ হাজার টাকা এবং সঙ্গে থাকা ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের পর পালানোর সময় আলীনগর বাজার এলাকায় ছিনতাইকারীদের একটি মোটরসাইকেলের সঙ্গে একটি টমটম অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে তারা ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে রেখে দেয়। তবে একজন ছিনতাইকারী হাতে একটি লম্বা দা নিয়ে অপর একটি মোটরসাইকেলে উঠে শমশেরনগর বাজারের দিকে পালিয়ে যায়।

এদিকে দুর্ঘটনায় এক ছিনতাইকারী পায়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে ছিনতাইকারী হিসেবে শনাক্ত করতে না পেরে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়। পরে সুযোগ বুঝে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ছিনতাইকারীদের আটকের চেষ্টা চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর