শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

রিপোটার : / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) উপজেলার মেরিট কেয়ার মডেল স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত ২৮ জন শিক্ষার্থীকে প্রায় এক লাখ টাকার মেধাবৃত্তি প্রদান করা হয়।

প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষার পরিচালক মো. নূরুল হকের সভাপতিত্বে এবং ট্রেজারার মো. সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মাসুক মিয়া, স্কাউটার মোশাহিদ আলী, সমাজসেবক আবসার মাহমুদ পাভেল, নাসির উদ্দিন, ছালিক আহমেদ শাকিল, সিরাজ মিয়া, আবু বক্কর, আলী আহমেদ ও হাসানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর