শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জের দুই শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির নতুন সংযোজন, উদ্বোধন করলেন ইউএনও

রিপোটার : / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আইডিয়া’র অর্থায়ন ও বাস্তবায়নে স্থাপিত নলকূপগুলো মঙ্গলবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়কমলগঞ্জ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পৃথক আয়োজনে নলকূপগুলোর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার এই উদ্যোগ শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি নলকূপগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আইডিয়ার প্রতিনিধিবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আইডিয়ার পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানির সুযোগ সম্প্রসারণে তারা ধারাবাহিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন স্থাপিত গভীর নলকূপের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবেন, যা স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং স্বাস্থ্যকর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর