মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

কমলগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেসের হুক খুলে ৭ বগি আটকা, স্বাভাবিক রেল চলাচল ৪ ঘণ্টা পর

কমলগঞ্জ / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অরণ্যের ভেতর চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় প্রায় চার ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে উদ্ধার অভিযান শেষে রেল চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে লাউয়াছড়ার মাগুরছড়া অরণ্য এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ভানুগাছ স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর চলন্ত অবস্থায় দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যায়। এতে ট্রেনের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে না পেরে চালক ইঞ্জিনসহ ৯টি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছে যান। অন্যদিকে বাকি ৭টি বগি লাউয়াছড়ার মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকার কাছে অরণ্যের মধ্যে দাঁড়িয়ে থাকে। ফলে সিলেট-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিকল্প ইঞ্জিন এনে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধার করে শ্রীমঙ্গল স্টেশনে নেওয়া হয়। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলস্টেশনের স্টেশন মাস্টার গৌড়প্রসাধ দাস পলাশ জানান, উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর বিকেলে রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়েছে।

ঘন অরণ্যের বুক চিরে ছুটে চলা পাহাড়িকা এক্সপ্রেসের হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলো কয়েক ঘণ্টার জন্য তৈরি করে এক ব্যতিক্রমী দৃশ্য। যাত্রীদের উদ্বেগ আর উদ্ধারকর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত স্বাভাবিক হয় সিলেটের রেলপথ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর