বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য

প্রকৃতি সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যটন বিকাশে গুরুত্বারোপ

রিপোটার : / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রকৃতির অপরূপ সৌন্দর্য, জীববৈচিত্র্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ পর্যটন উপজেলা কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’। “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি, প্রশাসনের প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশ, সাংবাদিক এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর উদ্যোগে এবং বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন কমিটির আয়োজনে বের হওয়া শোভাযাত্রাটি লাউয়াছড়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর আহ্বায়ক শাব্বির এলাহীর সভাপতিত্বে এবং সদস্য সচিব নির্মল এস পলাশের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ প্রজিত কুমার দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, কমলগঞ্জের চা-বাগান, বনাঞ্চল, খাসিয়া পুঞ্জি, জীববৈচিত্র্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করেছে। প্রযুক্তিনির্ভর সেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পর্যটন ব্যবস্থাপনাকে আরও আধুনিক, নিরাপদ ও পর্যটকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় অতিথি, আয়োজক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীরা হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তারা উদ্যান ও আশপাশের এলাকায় পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করেন। এ কার্যক্রমে পরিবেশ সংরক্ষণ ও দায়িত্বশীল পর্যটনের বার্তা তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ মণিপুরী নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে ‘ট্যুরিজম কমলগঞ্জ’-এর বিভিন্ন নেতৃবৃন্দ, ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় সাংবাদিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজন কমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন বিকাশের বার্তা ছড়িয়ে দেয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর