বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস নিউজ / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান।

টসের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমাদের ভালো বোলিং লাইনআপ আছে। আশা করছি, পরে স্পিন সহায়তা পাওয়া যাবে।

আমরা অনেক আইসিসি টুর্নামেন্ট খেলেছি। বিষয়টা হলো স্মার্ট ক্রিকেট খেলা এবং অভিজ্ঞতা কাজে লাগানো।’

স্পিন আক্রমণ নিয়ে তিনি জানান, ‘স্পিন বিভাগে থাকছে আমি, মুজিব ও নবী। উইকেট এমন যে সঠিক জায়গায় বল করলে পেসাররাও সহায়তা পাবে।

পেস আক্রমণে থাকছেন ফজলহক ফারুকী, জিয়াউর রহমান ও আজমতুল্লাহ ওমরজাই।

অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টসের পর বলেন, ‘উইকেটে ঘাস আছে, আশা করছি ভালোভাবেই খেলবে। ভারতের বিপক্ষে সিরিজটা ছিল খুব ব্যস্ত সূচির, তবে সেটাই আমাদের জন্য ভালো ওয়ার্ম-আপ হয়েছে। সবাই দলে ফিরে এসেছে এবং আমরা পুরোপুরি প্রস্তুত।’

দল গঠন প্রসঙ্গে স্যান্টনার জানান, ‘আমরা তিনজন পেসার খেলাচ্ছি। স্পিন বিভাগে থাকছি আমি, রাচিন ও গ্লেন ফিলিপস।’

এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে মাত্র দুইবার, যেখানে দু’দলই একটি করে ম্যাচ জিতেছে। ফলে আজকের ম্যাচটি হেড-টু-হেড রেকর্ডে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দিয়েছে দুই দলের সামনে।

নিউজিল্যান্ড (একাদশ):
ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমি নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও জ্যাকব ডাফি।

আফগানিস্তান (একাদশ):
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ও জিয়াউর রহমান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর