শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে হামলা, মুসল্লি নিহত

রিপোটার : / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাফিজ মিয়া স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা। একই এলাকার বাসিন্দা জসিম মিয়াকে এ ঘটনায় আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির একপর্যায়ে হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালান। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।
ঘটনার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর