বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জামিন পেলেন ব্যারিস্টার সুমন শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও হিসেবে যোগদান করলেন ডা. শাকুর আহমেদ শিক্ষা ও সংস্কৃতি: উন্নত জাতি গঠনের দুই ভিত্তি শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা

পীরের ছদ্মবেশে মুক্তিযোদ্ধা পরিবারের টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা কমলগঞ্জে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখায় মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ভাতার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মূলহোতা ইব্রাহিম মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও ব্যাংকের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল ২০২৬ দুপুরে বড়লেখা বাজারের এনআরবিসি ব্যাংক থেকে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের স্ত্রী মরিয়ম বেগম ৪৭ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে বের হওয়ার পর কয়েকজন প্রতারক নিজেদের পীর-দরবেশ পরিচয় দিয়ে নানা কৌশলে তার আস্থা অর্জন করে। একপর্যায়ে তারা পুরো টাকাই হাতিয়ে নেয়।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বড়লেখা থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণে অভিযুক্ত ইব্রাহিম মিয়ার পরিচয় শনাক্ত হয়।
পরে ১৪ মে সন্ধ্যায় কমলগঞ্জের ভানুগাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ইব্রাহিম মিয়ার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও দ্রুত বিচার আইনে অন্তত ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পীর-দরবেশের ছদ্মবেশে সাধারণ মানুষের ধর্মীয় আবেগ ও সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর