শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

কমলগঞ্জে ঝড়ে উপড়ে পড়া সরকারি গাছ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২ নং পতনঊষার ইউনিয়নে ঝড়ে উপড়ে পড়া সরকারি প্রজেক্টের গাছ কেটে সরিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা যায়, গত কয়েক দিনের ঝড়ে শ্রীরামপুর-পতনঊষার সড়কের পাশে কয়েকটি সরকারি গাছ উপড়ে পড়ে। পরে সেগুলো কেটে সরিয়ে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক উপস্থিত ছিলেন বলে ভিডিওতে দেখা যায়।

তবে তবারক মেম্বার দাবি করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে রাস্তা সচল করতে গাছ কাটার ব্যবস্থা করা হয়েছিল। গাছ সরিয়ে নেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান।

ঘটনার পর শনিবার (১৬ মে) বন বিভাগের কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে পতনঊষার এলাকার ফরিদ মিয়ার মিল থেকে গাছগুলো উদ্ধার করে সরকারি হেফাজতে নেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর