বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

বোনকে নিয়ে আপত্তিকর প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন

ডেস্ক রিপোর্ট / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

শেরপুরে বোনকে নিয়ে আপত্তিকর সম্পর্কের প্রস্তাব দেয়াকে কেন্দ্র করে বন্ধু আল-আমিনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি শুভ ও তার সহযোগী সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করা হয়।বুধবার (২০ মে) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, নিহত আল-আমিনের ডিভোর্সি বোনের সঙ্গে শুভর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে আল-আমিন শুভকে সম্পর্ক থেকে সরে আসতে চাপ দেন।পরে শুভ মোটরসাইকেলের গ্যারেজ দেয়ার জন্য আল-আমিনের কাছে এক লাখ টাকা ধার চাইলে, আল-আমিন পাল্টা শুভর বোনের সঙ্গে আপত্তিকর সম্পর্কের ইঙ্গিত দেন। এতে ক্ষুব্ধ হয়ে আল-আমিনকে হত্যার পরিকল্পনা করে শুভ।পরিকল্পনা অনুযায়ী, শুভ তার সহযোগী সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে হত্যায় অংশ নিতে রাজি করায়। গত ১৩ মে দুপুরে তারা আল-আমিনকে মোটরসাইকেলে করে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের একটি ঘাসক্ষেতে নিয়ে যায়।সেখানে মোবাইল ফোনে ব্যস্ত থাকার সুযোগে শুভ পেছন থেকে আল-আমিনের গলায় রশি পেঁচিয়ে ধরে এবং সম্রাট তাকে চেপে ধরে। পরে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায় তারা।গত ১৮ মে ওই ঘাসক্ষেত থেকে মাথাবিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা সাইফুল ইসলাম ছেলের পোশাক ও জুতা দেখে পরিচয় শনাক্ত করেন।এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তভার পায় পিবিআই। মঙ্গলবার (১৯ মে) বিকেলে শেরপুর ও জামালপুরে অভিযান চালিয়ে শুভ ও সম্রাটকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও রশি উদ্ধার করা হয়েছে।পরে আদালতে হাজির করা হলে প্রধান আসামি শুভ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।..

সোর্স Ajker Bogura 


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর