শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি কমর উদ্দিনের মতবিনিময়

রিপোটার : / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদকঃ মৌলভীবাজারের কমলগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন দায়িত্বভার গ্রহণের পর উপজেলার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।

শনিবার (৬ জুন) রাত ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন। এতে কমলগঞ্জ থানার এসআই আমির উদ্দিনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে সাংবাদিক আহমেদুজ্জামান আলম, বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, প্রনীত রঞ্জন দেবনাথ, পিন্টু দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, আব্দুর রাজ্জাক রাজা, সাব্বির এলাহী, সাজিদুর রহমান সাজু, মো. মুস্তাফিজুর রহমান, নির্মল এস পলাশ ও জয়নাল আবেদিনসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে উপজেলার মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, কিশোর অপরাধ দমন এবং সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী কর্মকাণ্ড রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে পুলিশ ও সংবাদকর্মীদের মধ্যে সমন্বিত সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন।

প্রত্যুত্তরে ওসি মো. কমর উদ্দিন বলেন, “অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনগণের আস্থা অর্জনও জরুরি। কমলগঞ্জের সার্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় আমি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে এগিয়ে নিতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। কোনো অপরাধ, অনিয়ম বা জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য দ্রুত জানানো হলে পুলিশ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবাগত ওসির নেতৃত্বে কমলগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে। শেষে জনকল্যাণে পুলিশ ও সাংবাদিক সমাজ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর