রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম

রিপোটার : / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ জুন শ্রীমঙ্গল সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড কার্যক্রম-সংক্রান্ত এক সভায় তিনি এ তথ্য জানান।

ইউএনও বলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর মৌজায় প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এসব উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফরে আসার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, তালিকাভুক্ত ১৮৪ জন উপকারভোগীর তথ্য যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাচাইয়ে কোনো স্বাবলম্বী বা অযোগ্য ব্যক্তির নাম পাওয়া গেলে তা তালিকা থেকে বাদ দেওয়া হবে।

মো. জিয়াউর রহমান বলেন, সুইলপুর মৌজাটি দুর্গম এলাকায় হওয়ায় কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সফর-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত অগ্রবর্তী দল এবং এসএসএফের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠানস্থল নির্ধারণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর