শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ উদ্বোধন

রিপোটার : / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :

বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যময় ঐতিহ্যের মিলনমেলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, এ ধরনের আয়োজন দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, স্থানীয় আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের উৎপাদিত হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।

তিন দিনব্যাপী এ উৎসবে বাঙালি সংস্কৃতির পাশাপাশি ২৬টিরও বেশি নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনধারা, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাদ্য, নৃত্য, সংগীত ও শৈল্পিক কারুকাজ তুলে ধরা হচ্ছে। মনিপুরী, খাসিয়া, গারো, উরাও, ত্রিপুরা, শবর, গৌড়, তেলেগুসহ বিভিন্ন জনগোষ্ঠীর উৎপাদিত পণ্য, ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক উপস্থাপনা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পারভেজ এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

এছাড়া আদিবাসী সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন পরিমল শিং বাড়ইক, ভুবন সিংহ, ফিলাপত্নী, জিয়ানা মাদরাজী ও পার্থ ভাজন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা উৎসব প্রাঙ্গণের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আগামী ২১ জুন পর্যন্ত চলবে এ উৎসব। আয়োজকদের প্রত্যাশা, হারমোনি ফেস্টিভ্যাল দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারাকে দেশ-বিদেশে আরও পরিচিত করার পাশাপাশি শ্রীমঙ্গলকে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও পর্যটন গন্তব্য হিসেবে নতুন মাত্রা দেবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর