শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রিপোটার : / ১০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার (২২ জুন) রাত দেড়টার দিকে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম কালেঙ্গা এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. আক্তার (৩০) কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আক্তার মৌলভীবাজার সদর উপজেলার দরগাহ মহল্লার মৃত মশাহিদ মিয়ার ছেলে।
সে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের রহিম মার্কেট সংলগ্ন এলাকায় খালিছ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলায় বিজ্ঞ আদালত মোঃ আক্তারকে ১ বছর ৫ মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর