শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

কমলগঞ্জে অটোরিকশা সমিতির আহ্বায়ক কমিটি গঠন

রিপোটার : / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কমলগঞ্জ থানা অটোরিকশা সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক অটোরিকশা চালক অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুস সালাম। সভা পরিচালনা করেন কমলগঞ্জ থানা অটোরিকশা সমিতির সভাপতি আফরোজ আলী।

সভা শেষে উপস্থিত চালকদের মতামতের ভিত্তিতে সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর