শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর ও ইউপি সদস্য গ্রেপ্তার

রিপোটার : / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোর এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার পাশাপাশি আলামত নষ্টের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার জহির মিয়ার ছেলে রাহুল আহমেদ রিমনের (১১) বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ঘটনার পর বিষয়টি গোপন করার চেষ্টা করা হয় এবং আলামত নষ্টে সহযোগিতা করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোমিন (৪০)। তিনি পতনউষার রশিদপুর এলাকার বাসিন্দা।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। একই সময়ে ধর্ষণের ঘটনায় সহায়তা এবং আলামত নষ্টের অভিযোগে ইউপি সদস্য আব্দুল মোমিনকেও গ্রেপ্তার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, “শিশু ধর্ষণের অভিযোগ এবং আলামত নষ্টের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর