শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান

রিপোটার : / ২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন নাটোরের মোছা. ফাতেমা খানম। তবে আর্থিক সংকটের কারণে চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছিল তার।

ফাতেমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার উচ্চশিক্ষার প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফাতেমার চিকিৎসা শিক্ষার পথচলা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ফাতেমা খানমের এ সাফল্য এবং সহায়তা প্রাপ্তির বিষয়টি স্থানীয় এলাকাসহ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে তিনি চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর