বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় মা সমাবেশ

রিপোটার : / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শ্রীমঙ্গল প্রতিনিধি:
চা বাগানের প্রান্তিক জনগোষ্ঠীর মাতৃস্বাস্থ্য সুরক্ষা, পুষ্টিসেবা নিশ্চিতকরণ ও যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে মা সমাবেশ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

MIHR Bangladesh Activity প্রকল্পের আওতায় সীমান্তিকের উদ্যোগে জেরিন চা বাগান হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাগানের গর্ভবতী মায়েদের গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা ও আলট্রাসনোগ্রাফি সেবা দেওয়া হয়। পাশাপাশি প্রসব-পরবর্তী মায়েদের পিএনসি (PNC) সেবা, শিশুদের পুষ্টিসেবা এবং মায়েদের মধ্যে পুষ্টিসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সেলিম রেজা।

এ সময় MIHR Bangladesh Activity প্রকল্পের আওতায় সীমান্তিকের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী, ফিল্ড সুপারভাইজার, কনসালটেন্ট, কম্পাউন্ডার, মিডওয়াইফ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ডাটা অ্যাসিস্ট্যান্টসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় কমিউনিটি লিডার, চা বাগান ও পার্শ্ববর্তী এলাকার অন্তঃসত্ত্বা নারী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ চা বাগানের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

সুস্থ মা, সুস্থ শিশু ও সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং মা ও শিশুর পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর