শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন, ২৬ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য

রিপোটার : / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে উপজেলায় প্রায় ২৬ হাজার শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে এসব শিশুকে টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ হলেও সময়মতো টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আশা করছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ শিশুকে টিকার আওতায় এনে কমলগঞ্জকে হাম-রুবেলা মুক্ত রাখা সম্ভব হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর