রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদসহ সকল পদ থেকে অব্যাহতি পেলেন রুমান আহমদ কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা কমলগঞ্জে গাছের পেরেক ও বিজ্ঞাপনী বোর্ড অপসারণ শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস করার লক্ষ্য দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, সরকারি কোষাগারে জমা ৩ লাখাধিক টাকা

রিপোটার : / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে উত্তোলন করা জব্দকৃত বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। নিলামে সর্বোচ্চ দরদাতা ৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকায় বালু ক্রয় করেন। নিলাম থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলার ভুনবীর ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশ্যে এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন। তিনি জানান, অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করার পর প্রচলিত আইন ও সরকারি বিধি-বিধান অনুসরণ করে স্বচ্ছ ও উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিলামে মোট ১৬ জন দরদাতা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক দর আহ্বানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা ৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকায় জব্দকৃত বালু ক্রয় করেন।

প্রশাসন জানায়, নিলামের শর্ত অনুযায়ী বিক্রয়কৃত বালু শুধুমাত্র দিনের বেলায় পরিবহন করা যাবে। পাশাপাশি পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আইন, বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অবৈধ বালু উত্তোলন রোধ এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর