শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে কাজ শুরু

রিপোটার : / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের কালিঘাট-মনু-ধলই সার্কুলার সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে প্রকল্পে নতুন করে গতি ফিরেছে। স্থানীয়দের বাধার মুখে তিন দিন কাজ বন্ধ থাকার পর গুণগত মান নিশ্চিতের শর্তে পুনরায় কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান ও উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব নির্মাণাধীন সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রকল্পের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজে গাফিলতির মাধ্যমে সড়ক নির্মাণ করা হচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী গত রোববার কাজ বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

এর আগে সড়ক পরিদর্শনের পূর্বে এলাকাবাসী প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিতের দাবি জানান।

পরিদর্শন শেষে ইউএনও ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুমোদিত নকশা ও কার্যসূচি অনুযায়ী মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে প্রকল্পের কাজ তদারকির জন্য স্থানীয়দের সম্পৃক্ত করে একটি মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৯ জুন একটি জাতীয় দৈনিকে প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্তে নামে এবং প্রকল্প এলাকায় তথ্যসম্বলিত সাইনবোর্ডও স্থাপন করা হয়।

ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কাজের বিভিন্ন দিক যাচাই করা হচ্ছে। গুণগত মান নিশ্চিত করেই প্রকল্পের কাজ শেষ করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণ করা হবে না


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর