বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা

রিপোটার : / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

অনলাইন ডেস্ক

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ দেশসেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাবেক ইউএনও এবং বর্তমানে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা রহমান।

বুধবার (১৫ জুলাই) প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

জানা গেছে, সোনারগাঁ উপজেলায় দায়িত্ব পালনকালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ফারজানা রহমানের নেতৃত্বে উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনাকে আধুনিকায়নের অংশ হিসেবে ১৫টি বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট চালু করা হয়। পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে ৪৫ জন শিক্ষার্থীকে মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এবং অনুশীলনের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে ল্যাপটপ সরবরাহ করা হয়।

শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা চালু করা হয়। এছাড়া প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড’ চালু করা হয়, যার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়।

তার উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, ভূমিসেবা ও সামাজিক মূল্যবোধবিষয়ক কার্যক্রম পরিচালিত হয়। কুইজ, সেমিনার এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষায় উৎসাহিত করা হয়।

আর্থিক বৈষম্য কমাতে শতভাগ স্কুল ইউনিফর্ম নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম, জুতা, ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ডাস্টবিন সরবরাহ, ফুলের বাগান ও ফলজ গাছ রোপণের মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা হয়।

এছাড়া অভিভাবকদের জন্য ‘অভিভাবক ছায়াতল’ নির্মাণ, নিয়মিত ক্লাস্টারভিত্তিক বিদ্যালয় পরিদর্শন, মাঠ ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ, গাইড ওয়াল স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়াসামগ্রী এবং ফুটবল টুর্নামেন্টের জন্য জার্সিও বিতরণ করা হয়।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে এসব ব্যতিক্রমী ও জনমুখী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হন ফারজানা রহমান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর