রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ নিখোঁজ চালক, চলছে উদ্ধার অভিযান কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ

ভোটের মাঠে দিনভর হাজী মুজিব, কমলগঞ্জ জুড়ে টানা গণসংযোগ ও পথসভা

রিপোটার : / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর দিনব্যাপী নির্বাচনী কর্মসূচি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কমলগঞ্জ উপজেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

সকালে মাধবপুর ইউনিয়নের ছয়ছিড়ি এলাকা থেকে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু হয়। এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি। পরে একই ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে শ্রমজীবী মানুষের সঙ্গে মতবিনিময় ও সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন ধানের শীষের এই প্রার্থী।

দিবাগত সময়ে কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন হাজী মুজিব। সেখানে তিনি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পোলিং এজেন্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিকেলে মুন্সীবাজার ইউনিয়নের দ্বিতেশ্বর এলাকায় পৌঁছে তিনি ব্যাপক গণসংযোগ করেন। স্থানীয় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে ধানের শীষের বিজয় অত্যন্ত

সন্ধ্যার পর তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানে পথসভা ও গণসংযোগে অংশ নেন। এরপর আলীনগর ইউনিয়নের তিলকপুর মনিপুরী পল্লীতে দিনব্যাপী নির্বাচনী কর্মসূচির শেষ পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান।

কর্মসূচির বিভিন্ন পর্বে হাজী মুজিব সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকায় সুশাসন, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

এদিনের কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর