শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ির ১৬ বছরে পদার্পণ উদযাপন

রিপোটার : / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম জনপ্রিয় ও বস্তুনিষ্ঠ আঞ্চলিক পত্রিকা পাক্ষিক কমলকুঁড়ি ১৫ বছরের গৌরবময় পথচলা অতিক্রম করে ১৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বুধবার (৩ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা এবং বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

দৈনিক সমকাল-এর কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন পাক্ষিক কমলকুঁড়ির সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ। তিনি পত্রিকার দীর্ঘ দেড় দশকের পথচলার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি শাব্বির এলাহী, তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এবং কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মো. মোনায়েম খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “একটি আঞ্চলিক পত্রিকার ১৫ বছর অতিক্রম করে ১৬ বছরে পদার্পণ করা নিঃসন্দেহে গৌরবের বিষয়। পাক্ষিক কমলকুঁড়ি দীর্ঘদিন ধরে স্থানীয় সমস্যা, সম্ভাবনা, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়গুলো তুলে ধরে গণমানুষের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও কমলকুঁড়ি একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

আলোচনা সভায় বক্তারা বলেন, মফস্বল এলাকা থেকে নিয়মিত একটি পত্রিকা প্রকাশ ও টিকিয়ে রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। সম্পাদক পিন্টু দেবনাথের নেতৃত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় পাক্ষিক কমলকুঁড়ি আজ ১৬ বছরে পদার্পণ করেছে, যা কমলগঞ্জের সাংবাদিকতা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা যৌথভাবে কেক কাটেন এবং পাক্ষিক কমলকুঁড়ির ১৬ বছরে পদার্পণ উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর