শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও ফলজ চারা বিতরণ

রিপোটার : / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, স্কুলড্রেস ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যুক্তরাজ্যপ্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

এ সময় তিনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, প্রযুক্তিগত দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের উন্নয়নে প্রবাসীদের অবদানও তিনি প্রশংসার সঙ্গে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. শোয়াইব জিবরান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মো. দুরুদ আহমদ, সামছুন নাহার পারভীন, মুঈদ আশিক চিশতী ও আবুল হোসেন,নিয়াজ মুর্শেদ রাজু,মাহবুবুর রহমান,রাসেল বক্স প্রমুখ। 

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর