শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জের শিক্ষাঙ্গনে শোক

রিপোটার : / ৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রধান শিক্ষিকা অঞ্জনা রানী সিনহা আর নেই

কমলগঞ্জ প্রতিবেদক :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনের পরিচিত মুখ, হিরামতি ছয়চিড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা রানী সিনহা আর নেই। তাঁর মৃত্যুতে শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দীর্ঘ শিক্ষকতা জীবনে অঞ্জনা রানী সিনহা নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলীর জন্য সবার কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

তাঁর মৃত্যুতে কমলগঞ্জের শিক্ষা পরিবার একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারালো। সহকর্মীরা জানান, তিনি ছিলেন কর্মে নিষ্ঠাবান, শিক্ষার্থীদের প্রতি স্নেহশীল এবং বিদ্যালয়ের উন্নয়নে সদা সচেষ্ট।

অঞ্জনা রানী সিনহার প্রয়াণে কমলগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, আদর্শ ও অবদান শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর