রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদসহ সকল পদ থেকে অব্যাহতি পেলেন রুমান আহমদ কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা কমলগঞ্জে গাছের পেরেক ও বিজ্ঞাপনী বোর্ড অপসারণ শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস করার লক্ষ্য দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শমশেরনগরে মুসলিম কিশোরীর হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে দেশের জন্য ১৮ বছরেই আত্মত্যাগ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে স্মরণ মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

পরিবেশবান্ধব উদ্ভাবন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, প্রশংসা পেলেন তরুণ উদ্ভাবক সাজ্জাদুল

রিপোটার : / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য সম্পর্কে অবগত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাৎকালে সাজ্জাদুল ইসলাম তাঁর উদ্ভাবিত পরিবেশবান্ধব পণ্যসমূহের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। এ সময় তিনি পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তি সম্পর্কে ধারণা তুলে ধরেন।

দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ ধরনের গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগকে দেশের টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সাজ্জাদুল ইসলামের গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাঁকে উৎসাহ প্রদান করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর