শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণ: অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোটার : / ৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জান্নাতকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বক্তারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ১৬ জুন সকালে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জান্নাত মাদ্রাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। দ্রুত বিচারের দাবিতে এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর