বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জামিন পেলেন ব্যারিস্টার সুমন শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও হিসেবে যোগদান করলেন ডা. শাকুর আহমেদ শিক্ষা ও সংস্কৃতি: উন্নত জাতি গঠনের দুই ভিত্তি শমশেরনগরে পরিত্যক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার, অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

রিপোটার : / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষ থেকে বিরল ও বিষধর শঙ্খিনী (Banded Krait) সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) কার্যালয়ের একটি কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে পরিচ্ছন্নতা কর্মীর নজরে আসে সাপটি। পরে বিষয়টি স্থানীয় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কালাম মিয়াকে জানানো হলে তিনি শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
সঞ্জিত দেব জানান, উদ্ধার হওয়া সাপটি শঙ্খিনী বা ব্যান্ডেড ক্রেইট প্রজাতির, যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত। সাধারণত এ ধরনের সাপ লোকালয়ে খুব কম দেখা যায়।
উদ্ধারের পর সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বন বিভাগের তত্ত্বাবধানে উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর