শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে কৃষি-প্রযুক্তি মেলার উদ্বোধন, প্রান্তিক কৃষকদের হাতে কৃষি প্রণোদনা

রিপোটার : / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষি-প্রযুক্তি মেলা ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

রোববার (৬ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। একইসঙ্গে কৃষকদের জন্য আয়োজন করা হয় কৃষি-প্রযুক্তি মেলার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু।

বক্তারা বলেন, কৃষিতে প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত কৃষকদের মাঝে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

ছবিঃ শ্রীমঙ্গলে কৃষি-প্রযুক্তি মেলা উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের একাংশ।

মো.সাইদুল ইসলাম, কমলগঞ্জ প্রতিনিধিঃ
তারিখ: ৬ জুলাই ২০২৬


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর